আল-কায়েদার হামলার আশঙ্কা, ফ্রান্সকে সতর্ক করল সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে জঙ্গি সংগঠন আল-কায়েদা হামলা চালাতে পারে বলে ফ্রান্সকে সতর্ক করেছে সৌদি আরব। সৌদি আরবের গোয়েন্দাদের পাঠানো একটি বার্তার বরাত দিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিস হর্তেফু গত রোববার এই আশঙ্কার কথা জানান। ব্রিস হর্তেফু জানান, আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) জঙ্গিরা ইউরোপ তথা ফ্রান্সে সক্রিয় রয়েছে কিংবা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, হামলার এ হুমকিকে খাটো করে দেখারও কোনো সুযোগ নেই। গত মাসে আত্মঘাতী বোমা হামলার আশঙ্কায় ফ্রান্সে সতর্কতা জারি করা হয়। ধারণা করা হয়েছিল, আলজেরিয়া থেকে এক নারী ফ্রান্সের পরিবহনব্যবস্থায় ওই হামলা চালানোর পরিকল্পনা করছে। রয়টার্স