আল-জাজিরার ২২ সাংবাদিকের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ঘটনা নিয়ে ‘পক্ষপাতমূলক’ সংবাদ প্রকাশের প্রতিবাদে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার মিসর শাখা থেকে ২২ জন সাংবাদিক পদত্যাগ করেছেন। মিসর শাখার সংবাদ উপস্থাপক কারেম মাহমুদ ২২ জনের পদত্যাগের বিষয়টি জানান। তিনি বলেন, ‘পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের’ প্রতিবাদে এ পদত্যাগের ঘটনা ঘটেছে।মাহমুদ বলেন, প্রতিশ্রুতি লঙ্ঘন ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আল-জাজিরা পেশাদারির পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় সাংবাদিকেরা পদত্যাগ করেছেন। আল-জাজিরার বিরুদ্ধে মিসর ও অন্য আরব দেশগুলো নিয়ে গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালানোর মতো অভিযোগ করেন তিনি। এদিকে একই ধরনের অভিযোগ তুলে দোহায় অবস্থিত আল-জাজিরার সদর দপ্তর থেকেও সম্পাদকীয় বোর্ডের চার সদস্য পদত্যাগ করেছেন। গালফ নিউজ।