প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার ওয়েস্টগেট শপিং মলে গত সেপ্টেম্বরের রক্তক্ষয়ী হামলায় আত্মঘাতী স্কোয়াডের বিশেষ কমান্ডোরাই অংশ নেয় বলে দাবি করেছে সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব। ঘটনার পর শাবাবের হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে প্রকাশিত খবর নাকচ করে দিয়ে সংগঠনটি গতকাল মঙ্গলবার এ কথা বলেছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব গতকাল তাদের অনলাইন সাময়িকীর সাম্প্রতিকতম সংস্করণে দাবি করেছে, বিশেষ আত্মঘাতী স্কোয়াড ‘শহীদ ব্রিগেডের’ সদস্যরা ওই হামলা চালান। এএফপি।