আলজেরিয়ায় জিম্মিদশার রক্তাক্ত অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় সাহারা গ্যাসক্ষেত্রে জিম্মি নাটকের রক্তাক্ত অবসান হয়েছে। সেনা অভিযানে ১১ জন জিম্মিকারী নিহত হয়েছেন।এ ছাড়া, নিহত হয়েছেন সাতজন বিদেশি জিম্মি। সেনা অভিযানে নিহত জঙ্গি বা জিম্মি নাগরিকদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। বিদেশি জিম্মিদের জঙ্গিরাই হত্যা করেছে বলে সেনাবাহিনী জানায়।চূড়ান্ত অভিযান শুরুর আগে জিম্মিকারী জঙ্গিনেতা আবদুলরহমান আল নাইজেরি বলেছিলেন, সরকারকে হয় জিম্মিকারীদের সঙ্গে আলোচনায়বসতে হবে অথবা জিম্মি ব্যক্তিদের মৃত্যুর হাতে ছেড়ে দিতে হবে। আলজেরিয়ার সেনাবাহিনীযদি শক্তি প্রয়োগ করে, তাহলে গ্যাসক্ষেত্র উড়িয়েদেওয়া হবে। ফ্রান্সের মালি অভিযানের প্রতিবাদে গত বুধবার আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা ওই গ্যাসক্ষেত্র দখল করে। একই সঙ্গে জঙ্গিরা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশের কয়েক শ শ্রমিককে জিম্মি করে। জঙ্গিদের হাত থেকে ৫৭৩ জন আলজেরীয় ও শতাধিক বিদেশি জিম্মি ইতিমধ্যে মুক্ত হয়েছে। তবে ২০ জন বিদেশি জিম্মি রয়ে গিয়েছিল। এদের মধ্যে ১০ জনই মার্কিন নাগরিক।তবে জঙ্গিদের বরাত দিয়ে মৌরিতানিয়ার বার্তা সংস্থা এএনআই জানিয়েছিল, জঙ্গিদের কাছে সাতজন বিদেশি শ্রমিক জিম্মি আছেন। তাঁদের তিনজন বেলজিয়ামের, দুজন মার্কিন, একজন ব্রিটিশ ও একজন জাপানি নাগরিক। ফ্রান্সের মালি অভিযানের প্রতিবাদে তাঁদের জিম্মি করা হয়েছে। এর আগে আলজেরীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, জঙ্গিরা আল-কায়েদার এক সাবেক কমান্ডারের কাছ থেকে নির্দেশনা পাচ্ছে। আলজেরিয়ার বার্তা সংস্থা এপিএস জানায়, জঙ্গিরা শ্রমিকদের জিম্মি করার পর থেকে ১২ জন আলজেরীয় ও বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত কয়েক দশকে সারা বিশ্বে সবচেয়ে বড় জিম্মির ঘটনা হচ্ছে এটি। গত বৃহস্পতিবার শুরু হওয়া সেনা অভিযানে শতাধিক বিদেশি জিম্মিকে উদ্ধার করা হয়। এএফপি, রয়টার্স ও বিবিসি।