আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক মানুষ নিহত হয়েছে। স্থানীয় টেলিভিশনগুলোর বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বেসরকারি টেলিভিশন এন্নাহার জানায়, ঔম আল-বোয়াঘি প্রদেশের পার্বত্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। টেলিভিশনটির একটি সূত্র জানায়, নিহতদের বেশির ভাগই সৈনিক বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত এলাকায় অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।