আলাদা লেবেল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি-অধ্যুষিত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি এলাকা থেকে তৈরি করা পোশাকে আলাদা লেবেল ব্যবহার করার সিদ্ধান্ত আগামী জুনের শেষ পর্যন্ত মুলতবি রাখবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসরায়েলের হারেতজ পত্রিকা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরাইলের অনুরোধে এ নিয়ে ইইউর শীর্ষক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর ইইউ আলাদা লেবেল লাগানোর পরিকল্পনা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তাঁরা জানান, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা বাধাগ্রস্ত হতে পারে, এ আশঙ্কার কারণে ওই পরিকল্পনা মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএফপি।