আলাদা হলো মাথা জোড়া লাগা যমজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় জোড়া লাগা সুদানি যমজকে সফলভাবে আলাদা করতে সক্ষম হয়েছেন যুক্তরাজ্যের একদল চিকিৎ সক।গত বৃহস্পতিবার লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেন-এ চারটি অস্ত্রোপচারের মাধ্যমে ১১ মাস বয়সী কন্যাশিশু রিতাল ও রিতাগ গাবোউরাকে পৃথক করা হয়। অস্ত্রোপচারের পর তাদের কোনো সমস্যা হয়নি বলে চিকিৎ সকেরা জানিয়েছেন। ফেসিং দ্য ওয়ার্ল্ড নামের একটি সংস্থা এ যমজকে যুক্তরাজ্যে নিয়ে আসে।জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া শিশুদের মধ্যে মাত্র ৫ শতাংশের মাথায় জোড়া লাগানো থাকে। মাথায় জোড়া লাগা শিশুদের ৪০ শতাংশের মধ্যে দুই-তৃতীয়াংশ মৃত অবস্থায় জন্ম নেয় বা প্রসবের সময় মারা যায়। এক-তৃতীয়াংশ মারা যায় জন্মের ২৪ ঘণ্টার মধ্যে।মাথায় জোড়া লাগা যমজ শিশুদের একজনের মস্তিষ্ক থেকে অপরের মস্তিষ্কে উল্লেখযোগ্য পরিমাণে রক্ত আসা-যাওয়া করে।সুদানের খার্তুমে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। শিশু দুটির মা-বাবা বলেন, দুই সন্তানকে আলাদা অবস্থায় বাড়িতে নিতে সক্ষম হবেন—এটা ভেবে তাঁরা খুবই আনন্দিত। এ অস্ত্রোপচারের জন্য সব আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করায় ফেসিং দ্য ওয়ার্ল্ড এবং চিকিৎ সকদের প্রতি কৃতজ্ঞতা জানান এই দম্পতি।গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের চিকিৎ সক ডেভিড ডানওয়ে বলেন, শিশু দুটির প্রতি দায়িত্বের ব্যাপারে তাঁরা খুবই সতর্ক ছিলেন। বিবিসি।