আলাস্কা উপকূলে ভূমিকম্প, সুনামি সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূল থেকে প্রায় ১০৬ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে গতকাল শনিবার বড় ধরনের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৬।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।ইউএসজিএসের এক বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মহাসাগরের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আলাস্কা ও কানাডায় সুনামি-সতর্কতা জারি করা হয়।বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়েছে। এটি উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে এবং ধ্বংসযজ্ঞ চালাতে পারে।আলাস্কা সুনামি কেন্দ্রের বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে আলাস্কার প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কর্ডোভা থেকে কানাডার ভ্যানকুভার পর্যন্ত সুনামি-সতর্কতা জারি করা হয়। তবে পরে তা প্রত্যাহার করা হয়। আল-জাজিরা অনলাইন।