প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন অবশ্যই বন্ধ করতে হবে৷ গতকাল রোববার কাশ্মীরের শ্রীনগরে তিনি এ কথা বলেন৷ খবর এনডিটিভির৷
কারও নাম উল্লেখ না করে অরুণ জেটলি বলেন, কিছু শক্তি আছে, যারা ভারতের জন্য ক্ষতিকর, তারা শান্তি চায় না৷ তিনি বলেন, আলোচনা ও আগ্রাসন একসঙ্গে চলতে পারে না৷ পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা জরুরি৷
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারতের সার্বভৌমত্ব এবং এর সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারও সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত৷’
গতকাল শ্রীনগরে এক পর্যালোচনা বৈঠকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন অরুণ জেটলি৷ এ সময় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ সেনাবাহিনী ও রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷