আলোচনা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রভাবশালী ছয় দেশের সঙ্গে তেহরানের আলোচনার মেয়াদ চার মাস বাড়ানো হয়েছে। সে হিসেবে দুই পক্ষের মধ্যে এই আলোচনা চলবে আগামী নভেম্বর পর্যন্ত। তেহরান ও বিশ্বশক্তিগুলোর কূটনীতিকেরা আলোচনার মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর এই ঘোষণা এল। ইরানকে তার বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে নিতে তেহরানের সঙ্গে এই আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বশক্তিগুলো। ওই কর্মসূচি থেকে সরে আসার বিনিময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর আরোপিত অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে তেহরানকে।
বিবিসি