আলোচনায় সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের হুতি শিয়া বিদ্রোহী ও দেশটির নির্বাসিত সরকার জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনায় যোগ দিতে গতকাল শুক্রবার রাজি হয়েছে। দুমাসের বেশি সময় ধরে চলা লড়াই বন্ধ করাই এর লক্ষ্য। এ সংঘাতে এ পর্যন্ত দুই হাজারের বেশি সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছে। জেনেভার এ বৈঠক হবে ইয়েমেনের চলমান সংঘাত বন্ধের প্রথম উল্লেখযোগ্য প্রচেষ্টা। প্রাথমিকভাবে এর তারিখ ধার্য করা হয়েছে ১৪ জুন। জাতিসংঘ বলেছে, এ সংঘাতে বিপর্যয়কর মানবিক দুর্গতির সৃষ্টি হয়েছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইরান সমর্থিত হুতিদের ওপর দশ সপ্তাহ ধরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
এএফপি