প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে অনন্তকাল আলোচনা চলতে পারে না। গতকাল রোববার তিনি এ হুঁশিয়ারি দেন।কাজাখস্তানের রাজধানী আলমাতিতে গত শনিবার ইরানের সঙ্গে বিশ্বের ছয়টি বৃহৎ শক্তির দুই দিনব্যাপী নতুন দফা আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরই এই হুঁশিয়ারি দিলেন কেরি। কেরি বর্তমানে ১০ দিনের মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়া সফরে বেরিয়েছেন। সফরের অংশ হিসেবে গতকাল তিনি তুরস্কের ইস্তাম্বুল পৌঁছান। এখানে ইরানকে লক্ষ্য করে কেরি বলেন, ‘এটা অন্তহীন প্রক্রিয়া হতে পারে না।’ ইরানের সঙ্গে ফের ছয় জাতির আলোচনা আবার কখন হবে, তা ঠিক হয়নি।তুরস্ক ও ইসরায়েলকে দ্রুত সুসম্পর্ক পুনঃস্থাপনেরও আহ্বান জানান কেরি। তুরস্ক সফর শেষে তাঁর ইসরায়েল যাওয়ার কথা। বিবিসি।