আলোচনা ব্যর্থ হলে তালেবানের বিরুদ্ধে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তাঁর সরকার তালেবান জঙ্গিদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে আলোচনায় বসতে চায়। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক বাহিনী ও পুলিশ যৌথভাবে তালেবানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাবে।
গত বৃহস্পতিবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকে নওয়াজ শরিফ এ কথা বলেন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোদী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সহযোগী।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বারাক ওবামা সরকারের শীর্ষ কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের জানান, আফগানিস্তানের সরকার ও তালেবানের মধ্যে চলমান শান্তি আলোচনার অগ্রগতির বিষয়েও আলোচনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উদ্বেগ প্রকাশ করে বলেন, তেহরিক-ই-তালিবানসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি আছে। তবে কোনো কারণে আলোচনা ব্যর্থ হলে সরকার বিকল্প ব্যবস্থা নেবে। ডন।