আলোচনা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সরকার এবং ইসলামপন্থী বিদ্রোহীদের মধ্যকার শান্তি আলোচনা স্থগিত করেছে জাতিসংঘ। কোনো নতুন তারিখ ঘোষণা করা ছাড়াই গতকাল সোমবারের এই নির্ধারিত আলোচনা বাতিল করা হলো। অবশ্য, জাতিসংঘ মিশনের মুখপাত্র সামির গুত্তাস বলেন, আলোচনাকে সঠিক ধারায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর আলোচনার তারিখ নির্ধারিত থাকলেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় তা বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে লিবিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বারনারডিনো লিওনের সভাপতিত্বে দুই পক্ষের মধ্যে আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হয়।
এএফপি