আলোচনায় বসবে না মাওবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) পলিটব্যুরো সদস্য কোটশ্বের রাও ওরফে কিষেনজির মৃত্যুর জেরে মাওবাদীরা জানিয়ে দিয়েছে, আর তারা শান্তি আলোচনায় বসবে না। গতকাল শনিবার মাওবাদীদের শীর্ষনেতাদের বৈঠকের পর এ কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বুড়িশোল জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন কিষেনজি। কিষেনজিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন।গতকাল দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিষেনজির মরদেহের ময়নাতদন্ত করা হয়। এর আগে কিষেনজির মৃতদেহ শনাক্ত করেন তাঁর ভাইঝি দীপিকা মাস্তেওয়ালে এবং অন্ধ্র প্রদেশের বিশিষ্ট বামপন্থী কবি বারবারা রাও।