আলোড়িত জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি স্তন ক্যানসারের বড় অস্ত্রোপচারের পর ভক্তদের ব্যাপক সহমর্মিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জোলি বলেছেন, ‘এতে আমি গভীরভাবে আলোড়িত।’ ৩৭ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি গত রোববার লন্ডনে তাঁর বাগদত্তা ব্র্যাড পিট অভিনীত ওয়ার্ল্ড ওয়ার-জেড চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে এ কথা বলেন। জোলি বলেন, ‘এখন নারীর এ স্বাস্থ্যসমস্যা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এতে আমি খুব খুশি।’ বিবিসি।