আশা জাগিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির সৈকতে পাওয়া কিছু ধ্বংসাবশেষ অ্যামেলিয়া ইয়ারহার্টের বিমানটির বলে ধারণা করছেন গবেষকেরা। উড়োজাহাজ চালিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম নারী বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্ট। ১৯৩৭ সালে দুই ইঞ্জিনের একটি ক্ষুদ্র উড়োজাহাজ নিয়ে তিনি পৃথিবী পরিক্রমণে বেরিয়েছিলেন। বিষুবরেখার কাছাকাছি অঞ্চল দিয়ে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয় তাঁর উড়োজাহাজ। ইয়ারহার্টের ভাগ্যে কী ঘটেছিল, তা আর কখনোই জানা যায়নি। উড়োজাহাজ উদ্ধারের একটি আন্তর্জাতিক গ্রুপ বলছে, কিরিবাতিতে পাওয়া অ্যালুমিনিয়ামের ধ্বংসাবশেষগুলো সে রহস্য উদ্ঘাটনে নতুন আশা জাগিয়েছে।
এএফপি