আশা ভোঁসলের মেয়ে বর্ষার আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মেয়ে বর্ষা ভোঁসলে (৫৬) নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের পেদ্দার রোডের নিজ বাসভবন প্রভুকুঞ্জে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বর্ষা ভোঁসলে ঘটনাস্থলেই মারা গেছেন। আত্মহত্যাজনিত কোনো চিরকুট পাওয়া যায়নি। তবে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। কয়েক সপ্তাহ আগেও অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। তাই ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যাই করেছেন। ময়নাতদন্তের জন্য বর্ষার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুম্বাই পুলিশ এ ঘটনায় অপমৃত্যু মামলা করেছে। এনডিটিভি।