আশাবাদী জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে প্রায় দেড় শটি দেশের পরিকল্পনা এ শতাব্দীতে জলবায়ু পরিবর্তনের গতিকে কমিয়ে দিতে পারবে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য পূরণের আশা জেগে থাকবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিবালয়ের এক বিবৃতিতে গতকাল শুক্রবার বলা হয়, বিভিন্ন দেশের গৃহীত কৌশল বাস্তবায়িত হলে ২০৩০ সাল নাগাদ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাত্রা ৫ হাজার ৬৭০ কোটি টনে সীমাবদ্ধ থাকবে। বাড়তি কোনো উদ্যোগ না নিলে নিঃসরণ যা হবে তার চেয়ে এ মাত্রা ৪০০ কোটি টন কম।
রয়টার্স