আশিতে পৌঁছেও শক্তির চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮২ বছর বয়সেও তাঁর কবজিতে রয়েছে অসম্ভব জোর। ম্লান হয়নি তারুণ্যের দীপ্তি। তাঁর শক্তি ও প্রতিপক্ষকে কুপোকাত করার কৌশল দেখে যে কারও চমক লেগে যাবে।তাক লাগানো শক্তির অধিকারী এই বৃদ্ধা হলেন ঝাও ইয়ুফাং। চীনের রাজধানী বেইজিংয়ে তাঁর বাড়ি। শাওলিনের প্রসিদ্ধ মার্শাল আর্ট কুংফুতে রীতিমতো ওস্তাদ তিনি। এ ছাড়া তাই চি ও যোগব্যায়ামের ওপর প্রশিক্ষণ রয়েছে তাঁর। রোজ সকালে বাড়ির সামনের পার্কে চলে যান ইয়ুফাং। তারপর শুরু হয় তাঁর মার্শাল আর্টের অভিজ্ঞতা ঝালিয়ে নেওয়ার কসরত।আশির ঘরে পা দিয়েও তারুণ্যের শক্তি ধরে রাখার ব্যাপারে ঝাও ইয়ুফাং বলেন, ‘আমি সব সময় সাদামাটা জীবন যাপন করেছি। মাংস খাওয়া ছেড়েছি অনেক দিন আগে। এ ছাড়া প্রতিদিন তিন ঘণ্টা করে ব্যায়াম করি।’ইয়ুফাং জানান, যখন তিনি স্কুলে পড়তেন, তখন কোনো ওস্তাদ তাঁকে কুংফু শেখাননি। অদম্য মনোবলের জোরে একাকী এই বিদ্যা রপ্ত করেন তিনি। অরেঞ্জ অনলাইন।