আশ্রয়প্রার্থীদের আটক রাখা বৈধ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫৭ আশ্রয়প্রার্থীকে মাসব্যাপী জাহাজে আটক রাখার বিষয়টি বৈধ বলে রায় দিয়েছেন অস্ট্রেলিয়ার উচ্চ আদালত। গত মঙ্গলবার আদালতের ওই আদেশে বলা হয়েছে, অন্যায্য কারাদণ্ডের কারণে ক্ষতিপূরণের দাবি করার অধিকার আটক শ্রীলঙ্কার ওই নাগরিকদের নেই। খবর বিবিসি ও রয়টার্সের।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই রায় সর্বসম্মতিক্রমে হয়নি। চারজন বিচারক আশ্রয়প্রার্থীদের আটক রাখাকে বৈধ এবং তিনজন এর বিরুদ্ধে রায় দেন।
গত ২৯ জুন অস্ট্রেলিয়ার শুল্ক বিভাগের একটি জাহাজ অস্ট্রেলীয় বৈদেশিক ভূখণ্ড ক্রিসমাস দ্বীপের কাছে নৌকায় করে আসা ওই লোকদের আটকায়। ১৬ দিন আগে ভারত থেকে রওনা হওয়া শ্রীলঙ্কার ওই নাগরিকদের ভারতে ফেরত পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হয়। তাদের শেষ পর্যন্ত নাউরুতে নিয়ে যাওয়া হয়।