আশ্রয়প্রার্থীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার একজন আশ্রয়প্রার্থী নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন৷ অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী স্কট মরিসন গতকাল সোমবার এ কথা জানিয়েছেন৷ জানা যায়, লিওর্সিন সীমানপিল্লাই (২৯) নামে ওই ব্যক্তি মেলবোর্নের বাইরে গিলং নামে একটি স্থানে থাকতেন৷ এক বছর আগে তিনি অস্ট্রেলিয়ার অস্থায়ী ভিসা পান৷ ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ায় তাঁকে শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর আশঙ্কায় ছিলেন তিনি৷ তামিল উদ্বাস্তু সংস্থার আরান মিলবাগানম বলেন, সীমানপিল্লাই বহুবার এই আশঙ্কার কথা তাঁকে জানিয়েছিলেন৷ অভিবাসন কর্মকর্তারা তাঁকে বিভিন্নভাবে হয়রানি করছিলেন, যেন তিনি নিজেই অস্ট্রেলিয়া ছাড়েন৷ এএফপি৷