প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন বিধানসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল-কংগ্রেসের আসন বণ্টন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে মাত্র ৪২-৫০টি আসন কংগ্রেসকে দিতে চাইছে তৃণমূল। এদিকে কংগ্রেস দাবি করেছে ৯৮টি আসন। এ ব্যাপারে দুই দলই অনড় রয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানী দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা জোট করতে রাজি, তবে তা দলের সম্মান বিসর্জন দিয়ে নয়। এটি হতে হবে উভয় দলের সম্মান বজায় রেখে।’এদিকে তৃণমূল ঘোষণা দিয়েছে, কংগ্রেসের জন্য তারা আর সময় নষ্ট করবে না। শিগগিরই তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গে আগামী ১৮ এপ্রিল থেকে ৬ পর্বে শুরু হচ্ছে এই নির্বাচন।