আসমা জাহাঙ্গীরের জীবন নিয়ে শঙ্কায় এসএএইচআর উদ্বিগ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার-কর্মী আসমা জাহাঙ্গীর তাঁর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)। গত মঙ্গলবার এক বিবৃতিতে এসএএইচআর এই উদ্বেগ প্রকাশ করে। আসমা জাহাঙ্গীর গত সোমবার রাতে পাকিস্তানের গণমাধ্যমে অভিযোগ করেন, দেশটির নিরাপত্তা বাহিনী তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। এসএএইচআরের বিবৃতিতে বলা হয়, মানবাধিকারের পক্ষে সব সময় আসমা জাহাঙ্গীর দৃঢ় অবস্থান নিয়েছেন। তাঁর জীবননাশের হুমকি আসায় পাকিস্তানের সুশীল সমাজ যে উদ্বেগ প্রকাশ করেছে, এসএএইচআর তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। পাকিস্তানের খ্যাতনামা আইনজীবী আসমা জাহঙ্গীর সেদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং মানবাধিকার কমিশনের চেয়ারপারসন। তিনি বিচারবহির্ভূত হত্যাবিষয়ক জাতিসংঘের র্যাপোর্টারও ছিলেন।বিজ্ঞপ্তি।