আসাদ সরকার ‘অনিবার্য’ পতনের মুখে: এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সহিংসতা দেশটির পার্শ্ববর্তী অঞ্চলে হুমকি হয়ে দেখা দিলেও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ‘অনিবার্য’ পতনের মুখে বলে গতকাল শুক্রবার মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েপ এরদোয়ান।কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের অবকাশ কেন্দ্র ইয়াল্টায় এক সম্মেলনে তুর্কি প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সিরিয়ায় সরকার পরিবর্তনে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের ব্যর্থ প্রচেষ্টা সফলতার দিকে এগিয়ে নেওয়ার আশায় সিরীয় বিদ্রোহীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে তাঁর সরকার।তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ‘সিরিয়ার জনগণকে নিয়ে চলা নাটক আমাদের অবশ্যই থামাতে হবে। দেশটির সহিংসতার আগুন এতদঅঞ্চলে আমরা ছড়িয়ে পড়তে দিতে পারি না। আর এ জন্য, সে দেশে সরকার পরিবর্তন-প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে হবে।’ এএফপি।