আসাম বিধানসভার নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের বিধানসভার নির্বাচনে গতকাল সোমবার শেষ পর্বের ভোট গ্রহণ করা হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই এ ভোট গ্রহণ শেষ হয়। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল তিনটায়।আসাম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে প্রথম পর্বে ৪ এপ্রিল ৬২টি আসনে ভোট নেওয়া হয়। গতকাল বাকি ৬৪টি আসনের ভোট নেওয়া হয়। ভোট নেওয়া হয় ১২ হাজার ৫৮৯টি কেন্দ্রে। প্রার্থী ছিলেন ৫৯৬ জন। প্রথম দফা নির্বাচনে ৪৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।কামরূপ জেলার রঙ্গিয়া আসনে ভোট গ্রহণকালে বিক্ষোভ ও সহিংস ঘটনায় এখানকার চারটি ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হয়। অন্য চারটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে।