আসামে জঙ্গি হামলা, পাঁচ বাসযাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের কোকড়াঝাড় জেলায় গত শুক্রবার রাতে একটি চলন্ত যাত্রীবাহী বাসে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। অন্তত ১০ জঙ্গির একটি দল বাসটির ওপর অতর্কিতে গুলিবর্ষণ করে।
পুলিশ কমিশনার জি ডি ত্রিপাঠী জানান, শিলিগুড়ি থেকে শিলংগামী বাসটি কোকড়াঝাড় জেলার রামফালবেল পৌঁছালে হামলার শিকার হয়। এতে পাঁচ যাত্রী নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড এ হামলা চালাতে পারে।