আসামে ধর্ষণের অভিযোগে কংগ্রেস নেতাকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে এক নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের অভিযোগে ক্ষমতাসীন কংগ্রেস দলের এক নেতাকে আটক করা হয়। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গত বৃহস্পতিবার রাজ্যের চিরাং জেলার ভুটান সীমান্ত এলাকায় শান্তিপুরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকদের ভাষ্য অনুযায়ী, কংগ্রেসের জেলা কমিটির সভাপতি বিক্রম সিং ব্রহ্ম বৃহস্পতিবার স্থানীয় সময় দুইটার দিকে ওই এলাকায় যান। একপর্যায়ে তিনি ওই নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। পরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই নারীর চিৎকাির শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে আটক করে। এ সময় তাঁকে গণপিটুনি দেওয়া হয়। একদল নারী তাঁর পরনের জামা টেনে খুলে নেয়। এ ছাড়া তাঁকে কিল-ঘুষিও দেয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বাসুগাঁও থানায় মামলা হয়েছে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, হায়েনাসুলভ এ ঘটনায় বিক্রম সিং দোষী সাব্যস্ত হলে তাঁকে শাস্তি পেতেই হবে। দোষী সাব্যস্ত হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। ডেইলি মেইল অনলাইন।