আসামে ফের দাঙ্গা, চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামে নতুন করে জাতিগত দাঙ্গায় আরও চারজন নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ফের বিক্ষোভে ফেটে পড়েছে। তারা গতকাল মঙ্গলবার রাজ্যের কোকরাঝাড়-ধুবরি জেলার সীমান্তবর্তী বেলতলিতে জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।কর্মকর্তারা জানান, কোকরাঝাড় জেলার রানীবুলি গ্রামে সোমবার রাতে বন্দুকধারীরা একদল লোকের ওপর গুলি চালায়। এতে তিন ব্যক্তি নিহত ও দুজন আহত হয়। আহতদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। আসামের আইজিপি এল আর বিষ্ণু (আইনশৃঙ্খলা) পিটিআইকে বলেন, ধুবরি জেলার লক্ষ্মীগঞ্জ গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।পুলিশ কর্মকর্তারা জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রায় ৫০০ লোক গতকাল মঙ্গলবার বেলতলিতে জাতীয় মহাসড়ক ৩১ অবরোধ করে। উদ্ভূত পরিস্থিতিতে কোকরাঝাড় জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। পিটিআই।