আসামে ফের সহিংসতা অনির্দিষ্টকালের কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের বোড়োল্যান্ড অঞ্চলের গোলযোগপূর্ণ কোকরাঝাড় জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে এক ব্যক্তি নিহত ও ছুরিকাঘাতে অপর এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার সকালে কারফিউ জারি করে।স্থানীয় পুলিশের মহাপরিদর্শক জিপি সিং বলেন, অব্যাহত সহিংসতার মুখে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করেছে। ছুরিকাহত আবুল কালামের অবস্থা গুরুতর।কোকরাঝাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে গত বুধবার রাতে তলব করা হয়। জেলার ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় গতকাল সকালের মধ্যেই সেনাটহল নিশ্চিত করা হয়। কোকরাঝাড় শহর এলাকায় আবুল কালাম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। এ ছাড়া গোসাইগাঁওয়ের তেলিপাড়া এলাকায় সন্দেহভাজন জঙ্গিরা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। নিহত ব্যক্তির নাম নিরিসান বসুমাতারি।কোকরাঝাড়া, চিরাং জেলাসহ আসামের বোড়োল্যান্ড এলাকায় চলতি বছর ব্যাপক সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও অন্তত চার লাখ মানুষ বাড়িছাড়া হয়েছে। আইএএনএস।