আসামে বন্ধ্ নিষিদ্ধ ঘোষণা করেছেন গুয়াহাটি হাইকোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যে এবার বন্ধ্ নিষিদ্ধ ঘোষণা করেছেন গুয়াহাটির হাইকোর্ট। শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি এ সি রায়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলায় এ রায় দেন। মামলাটি করেন সাংবাদিক মৃণাল ব্যানার্জি। তিনি হাইকোর্টে এক আবেদনে বলেন, যখন তখন বন্ধ্ ঘোষণা জনজীবন অচল করে দেয়। একদিনের বনেধ রাজ্যে ক্ষতি হয় ১৪ কোটি ১৮ লাখ রুপি। হাইকোর্ট শুনানি শেষে বন্ধ্ নিষিদ্ধ ঘোষণা করে আসামে। প্রসঙ্গত, এর আগে ১৯৯৭ সালে কেরালার হাইকোর্ট অনুরূপ একটি আদেশে কেরালায়ও বন্ধ্ নিষিদ্ধ ঘোষণা করে। সিপিএম কেরালায় এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করলে ১৯৯৮ সালে সুপ্রিম কোর্ট কেরালা হাইকোর্টের রায় বহাল রাখেন।