আসামে সংঘাতে নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যে আন্তরাজ্য সীমান্ত বিরোধের জেরে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় পাশের অরুণাচল প্রদেশের একদল সশস্ত্র ব্যক্তি আসামের বিহালী সংরক্ষিত বনে প্রবেশের চেষ্টা করে। এতে স্থানীয়রা বাধা দিলে ‘অনুপ্রবেশকারীরা’ গুলি চালায়।
আসামের সনিতপুর জেলার বরগাং থানায় সংঘটিত এই হামলায় আহত হন আটজন।
বন দখল নিয়ে দুই রাজ্যের দুটি দলের বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে। ১৯৮৭ সালে অরুণাচল একটি আলাদা প্রদেশ হওয়ার পর থেকেই আসামের সঙ্গে এর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। টেলিগ্রাফ।