আসামে সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের বরাপেটা জেলায় আজ বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। তাদের বরাপেটা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুটি মিনিবাসে করে একদল ইটভাটার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা যাচ্ছিল। এ সময় বরপেটা জেলার সরভোগ থানার ঢোলাপাড়া অঞ্চলে সামনে থেকে আসা একটি ট্রাক সরাসরি আঘাত করে সামনের মিনিবাসকে। মিনিবাস দুটি একের পেছনে অন্যটি ছিল। এতে দুটি মিনিবাসই উলটে যায়। দুর্ঘটনায় দুই মিনিবাসের চালকেরাও নিহত হন। অন্যদিকে ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ।