আসামের ব্রহ্মপুত্রে লঞ্চডুবি, ৪০ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের ফকিরগ্রামের কাছে পশ্চিম ধুবড়িতে ব্রহ্মপুত্র নদে লঞ্চডুবি হয়েছে। এ পর্যন্ত ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। লঞ্চে প্রায় ৩৫০ জন যাত্রী ছিল। আসাম পুলিশের প্রধান জে এন চৌধুরী জানান, লঞ্চটি ধুবড়ি থেকে গোয়ালপাড়া যাচ্ছিল। ১৫০ জনের মতো যাত্রী প্রাণে বেঁচে গেছে। তাদের উদ্ধার করা হয়েছে বা তারা সাঁতরে পাড়ে উঠেছে বলে খবর পাওয়া গেছে। ১৬০ জনের মতো যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে পুলিশ ধারণা করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ধু্বড়িঘাট থেকে ৩৫ কিলোমিটার উজানে দুর্ঘটনাটি ঘটে। আচমকা ঝোড়ো হাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। আসামের প্রধান শহর গুয়াহাটি থেকে ধুবড়ি প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমে।আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বার্তা সংস্থা এএফপিকে বলেন, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে ও রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।