আসামের সহিংসতা কবলিত এলাকায় যাচ্ছেন চিদাম্বরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে জাতিগত সহিংসতাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। দুই দিনের সফরে আজ সোমবার তিনি সেখানে পৌঁছাবেন। আসামের কোঁকড়াঝাড়, চিরাং, ধুবরি ও বনগাইগাঁও জেলায় স্থানীয় বোড়ো সম্প্রদায়ের সঙ্গে অভিবাসী সংখ্যালঘুদের মধ্যে ছড়িয়ে পড়া সহিংসতার শুরু থেকেই পর্যবেক্ষণ করছে চিদাম্বরম। নিরাপত্তা, ত্রাণসহায়তা ও পুনর্বাসন পরিস্থিতি পর্যালোচনার জন্যই মূলত আজ এ সফরে যাচ্ছেন তিনি। চিদাম্বরম ওই চার জেলার শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাঁদের সঙ্গে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। টাইমস অব ইন্ডিয়া।