আসিফ জারদারির সেই ভিডিওচিত্রটি ইন্টারনেট থেকে গায়েব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি জনসভায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ক্ষুব্ধভাবে ‘শাট আপ’ বলে ওঠার দৃশ্যসংবলিত একটি ভিডিওচিত্র সম্প্রতি পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন না। পাকিস্তানের বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও এই ভিডিওচিত্রটি প্রচারিত হয়েছিল। কিন্তু এখন পাকিস্তান টুইটারভার্স, ইউটিউব সাইট থেকে এখন আর এই ভিডিওচিত্রটি দেখতে পারছেন না সেখানকার ইন্টারনেট ব্যবহারকারীরা।একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘সম্ভবত পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জারদারিই হয়তো ভিডিওটি ব্লক করে রাখার আদেশ দিয়েছেন।’ওই ভিডিওচিত্রে দেখা যায়, একটি সমাবেশে উর্দুতে বক্তৃতা দেওয়ার সময় জনতার উদ্দেশে ইংরেজিতে জারদারি বলে ওঠেন, ‘শাট আপ’। উপস্থিত জনতা জারদারির ভাষণে কান না দিয়ে নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিল। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওই আচরণ করেন তিনি। ভিডিওচিত্রটি এত বেশি জনপ্রিয় হয় যে, এর বেশ কয়েকটি ‘রিমিক্স’ তৈরি করে সেগুলোও ইউটিউবে পোস্ট করা হয়। এ ব্যাপারে আদিল নাজাম নামের এক ব্যক্তি পাকিস্তান টুইটারভার্স ওয়েবসাইটে লেখেন, এ ধরনের আচরণ যেকোনো রাজনীতিকের জন্যই বিব্রতকর। সূত্র: জিনিউজ।