আস্থা ভোটে জয়ী কাজাখ সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজাখস্তানের পার্লামেন্টে গতকাল শুক্রবার আস্থা ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী করিম মসিমভ। পার্লামেন্টের নিম্নকক্ষ মজিলিসের স্পিকার নুরলান নিগমাতুলিন ভোটের ফলাফল ঘোষণা করেন।মজিলিসের ৯২ জন সদস্য মসিমভের পক্ষে ভোট দেন। বিরুদ্ধে ভোট দেন পাঁচজন। ভোটদানে বিরত থাকেন আট সদস্য। ৪৬ বছর বয়সী করিম মসিমভ ২০০৭ সালের ১০ জানুয়ারি থেকে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি ২১ বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা নুরসুলতান নাজারবায়েভের খুব অনুগত হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী করিম মসিমভ বলেন, ‘আপনাদের আস্থার মানে হচ্ছে, দেশকে আধুনিকায়নের দিকে এগিয়ে নিতে প্রেসিডেন্টের কর্মসূচি বাস্তবায়নে নতুন দায়িত্ব।’ রয়টার্স।