প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের লিজ শহরে গত মঙ্গলবার বন্দুকধারীর হামলায় আহত এক শিশু হাসপাতালে মারা গেছে। এ নিয়ে এই হামলায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়াল। হামলার কারণ এখনো জানা যায়নি।হামলা চালানোর পর বন্দুকধারী নর্ডিন আমরানিও আত্মহত্যা করেন। গতকাল বুধবার পুলিশ আমরানির বাড়ি থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে।লিজ শহরের স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানা যায়, ওই বন্দুকধারীর হামলায় আহত ১৭ মাস বয়সী এক শিশু মারা গেছে। আহত অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, আমরানির বাড়ি থেকে উদ্ধার হওয়া লাশটি তাঁর প্রতিবেশী এক নারী পরিচ্ছন্নতাকর্মীর। সম্ভবত ওই পরিচ্ছন্নতাকর্মীকে হত্যার পর প্যালেস সেইন্ট ল্যামবার্টের কাছের স্কয়ারে এসে জনতার ওপর হামলা চালান আমরানি। বিবিসি, এএফপি।