আহত ৩৫, ক্ষতিগ্রস্ত ৬৫ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সিনজিয়াং প্রদেশের উইঘুর অঞ্চলে গত শনিবার ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৫ জন আহত ও সাড়ে ৬৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ কথা জানায়। ভূমিকম্পে দুই হাজারের বেশি গবাদিপশুও প্রাণ হারায় বলে সংবাদ সংস্থাটি জানায়।চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) ভাষ্যমতে, সিনইউয়ান ও হেজিং কাউন্টির সীমান্তসংলগ্ন একটি পাহাড়ি এলাকা ভূমিকম্পটির উৎপত্তিস্থল। উইঘুর অঞ্চলের ইলি কাজাক জেলার সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ বা ৪ মাত্রার ছোট ছোট কয়েকটি ঝাঁকুনির পর ভোর পাঁচটার দিকে ওই ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। পুরো অঞ্চলেই ভূমিকম্প অনুভূত হয়। এতে আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে এবং ওই অঞ্চলে সাময়িকভাবে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তা ছাড়া এ কম্পনে পাহাড়ি ওই এলাকায় ভূমিধসেরও সৃষ্টি হয়। সিইএনসি ভূমিকম্পের পরপরই জরুরি কার্যক্রম শুরু করে। ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, কম্বলসহ বিভিন্ন ত্রাণ পাঠানো হচ্ছে। এএফপি।