আহমাদিনেজাদের কারাগার পরিদর্শনে নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের তেহরানের ইভিন কারাগার পরিদর্শনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে বিচার বিভাগ। গত মাসে নিউইয়র্কে অবস্থানকালে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার হন। এর পরই তিনি ওই কারাগার পরিদর্শনের ইচ্ছা ব্যক্ত করেন।বিচার বিভাগীয় এক কর্মকর্তা বলেন, ইরান বর্তমানে অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করছে। এ অবস্থায় প্রেসিডেন্টের কারাগার পরিদর্শনে আসার উপযুক্ত সময় নয়। তবে প্রেসিডেন্টের কারাগার পরিদর্শনের ওপর এই নিষেধাজ্ঞা, দেশটিতে তাঁর কর্তৃত্ব কমারই ইঙ্গিত।আহমাদিনেজাদের গণমাধ্যম উপদেষ্টা আলী আকবার জাভানফেকারকে ওই কারাগারে রাখা হয়েছে। ইরানি নেতাদের অপমান করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিবিসি।