আড়াই লাখ ডলারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নিন্দিত একনায়ক অ্যাডলফ হিটলারের ব্যবহৃত টেলিফোন সেটটি যুক্তরাষ্ট্রে নিলামে ওঠার পর বিক্রি হয়ে গেছে। গত রোববার নিলামে ওঠার পর এটি ২ লাখ ৪৩ হাজার ডলারে বিক্রি হয়। তবে প্রায়ই যেমন হয়, এর ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। এই টেলিফোনটিকে ‘হিটলারের ধ্বংসযজ্ঞের যন্ত্র’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। কেননা, এটির মাধ্যমেই লাখ লাখ লোককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। ১৯৪৫ সালে হিটলারের পরাজয়ের পর জার্মানির রাজধানী বার্লিনে তাঁর বাংকারে টেলিফোন সেটটি পাওয়া যায়। শুরুতে এটি কালো রঙের ছিল। পরে এতে লাল রঙের প্রলেপ দেওয়ার পাশাপাশি হিটলারের নাম ও নাৎসি বাহিনীর স্বস্তিকা প্রতীক বসানো হয়।
সিএনএন