আয়োজক কমিটির চেয়ারম্যান ও মহাসচিব বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লি কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাদিকে দুর্নীতির অভিযোগে গতকাল সোমবার বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া কমিটির মহসচিবের পদ থেকে ললিত ভানতকেও বরখাস্ত করা হয়েছে। ভারতের ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন বলেন, ‘আমরা অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে আইনি পরামর্শ চেয়েছি। তিনি আমাদের বরখাস্ত করার কথা বলেছেন।’ গত অক্টোবরে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত কর্মকর্তারা সুরেশ কালমাদিকে জিজ্ঞাসাবাদ করেন। তবে কালমাদি ও ভানত উভয়েই আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি।