ইংরেজি শেখানো হচ্ছে রেলকুলিদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনে কমনওয়েলথ গেমস। আসর বসছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। আসছেন দেশ-বিদেশের বহু অতিথি। সেই দিক লক্ষ রেখেই এবার ভারতের রেল কর্তৃপক্ষ নয়দিল্লির তিনটি রেলস্টেশনে কর্মরত লাইসেন্সধারী কুলিদের মধ্য থেকে বাছাই করে ৫০ জনকে ইংরেজি শেখানোর উদ্যোগ নিয়েছে। স্টেশন তিনটি হলো দিল্লি, নয়াদিল্লি ও নিজামুদ্দিন। লক্ষ্য একটাই, যেসব বিদেশি ট্রেনযোগে দিল্লি আসবেন, তাঁরা যেন কোনোভাবেই ভাষাগত সমস্যায় না পড়েন। ইতিমধ্যে শুরুও হয়ে গেছে ইংরেজি শেখানোর পর্ব।