ইংলাককে আত্মপক্ষ সমর্থনের সময় দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণ-আন্দোলনের মুখে প্রচণ্ড চাপে থাকা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সময় দিয়েছেন সাংবিধানিক আদালত। গতকাল বুধবার আদালত তাঁকে আগামী ২ মে পর্যন্ত এ সময় দেন।
থাইলান্ডের কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, অব্যাহত রাজনৈতিক সংকট দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরেক দফা হুমকি মুখে ফেলেছে।
২০১১ সালে থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান থাউয়িল প্লিয়েনশ্রিকে বদলি করা নিয়ে ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। ইংলাকবিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী তাঁর পুয়ে থাই পার্টিকে সুবিধা দিতেই ওই কাজ করেন। রয়টার্স।