ইংলাকের বিদেশ সফর ব্রুনাই দিয়ে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুনেই সফরের মধ্য দিয়ে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিদেশে সরকারি সফর শুরু হয়েছে। গতকাল শনিবার ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সফরকালে ইংলাক ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে থাইল্যান্ডের মুসলিম-অধ্যুষিত দক্ষিণাঞ্চলের বিবদমান সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনা করার কথা।বিদেশ সফরকালে ইংলাকের সঙ্গে রয়েছেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী সুরাপোং তোভিচাকচাইকুল। তাঁরা কাল সোমবার ইন্দোনেশিয়া যাবেন। এএফপি।