ইইউ ও লিবিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও লিবিয়া একে অপরের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ইইউর সভাপতি স্পেন গত শনিবার জানিয়েছে, কালো তালিকা থেকে লিবিয়ার নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে লিবিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে লিবিয়ার নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। এএফপি।