ইইউ কমিশনের প্রেসিডেন্ট নিয়োগ নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী জ্য-ক্লদ জাংকারকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট পদে দেখতে চান জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল৷ কিন্তু তাঁর অবস্থানের বিরোধিতা করেছেন ইউরোপের কয়েকজন নেতা৷ খবর বিবিসির৷
জাংকারকে ইইউর কেন্দ্রীয় ক্ষমতায়নের জোরালো সমর্থক হিসেবে বিবেচনা করে যুক্তরাজ্য সরকার৷ দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, তিনি ইইউর প্রধান পদে একজন সংস্কারক নেতা চান৷ জাংকারের মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল ইউরোপিয়ান পিপলস পার্টি গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে মোট ৭৫১টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়ী হয়েছে৷ ঐতিহ্য অনুযায়ী ইউরোপীয় নেতারা নিজেদের মতো করে ইইউ কমিশনের প্রধান নির্বাচন করেন৷ কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার নির্বাচনের ফল আমলে নেওয়া হচ্ছে৷ ইইউর প্রধানের পদে জাংকারের প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজতন্ত্রী মার্টিন শুলৎজ৷
বর্ষীয়ান রাজনীতিক জাংকার আগে ইউরোপীয় দেশগুলোর অর্থমন্ত্রীদের সংগঠন ইউরো গ্রুপের প্রধানের দায়িত্ব সামলেছেন৷