ইইউবিরোধীদের সঙ্গ ছাড়লেন সাইয়েদা ভার্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইইউবিরোধীদের সঙ্গ ছাড়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের সাবেক কো-চেয়ারম্যান ব্যারনেস সাইয়েদা ভার্সি।
ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সাবেক জুনিয়র মন্ত্রী সাইয়েদা ভার্সি বলেন, তিনি সব সময় ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছেন। চেয়েছেন যুক্তরাজ্য এই জোট থেকে বের হয়ে যাক। কিন্তু ইইউবিরোধী প্রচারে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের মিথ্যাচার, ঘৃণা আর অভিবাসী শরণার্থীদের প্রতি ভীতি ছড়ানো সীমা ছাড়িয়েছে। এ কারণে তিনি তাঁদের সঙ্গ ছেড়ে ইইউতে থাকার পক্ষে অবস্থান নিয়েছেন।