ইইউর পক্ষেই অধিকাংশ ব্রিটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না-থাকার প্রশ্নে আগামী ২৩ জুন অনুষ্ঠেয় গণভোটের তিন সপ্তাহ আগে কয়েকটি জনমত জরিপ বলছে, অধিকাংশ ব্রিটিশ নাগরিক ইইউতেই থাকতে চান। ছয়টি জনমত জরিপের ফলাফলের গড়ে দেখা গেছে, ৫৩ পয়েন্ট নিয়ে এগিয়ে থেকে যাওয়ার পক্ষের প্রচারণা। আর ৪৭ পয়েন্ট পেয়ে বেশ পেছনেই আছে ইইউ ত্যাগের প্রচারণা। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, কিছুদিন আগেও যেসব রক্ষণশীল এবং বয়স্ক ভোটার ইইউ ত্যাগের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সম্প্রতি তাঁরা মত পরিবর্তন করতে শুরু করেছেন।
এএফপি