ইইউর প্রতি ২০ নারীর একজন ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর প্রতি ২০ জন নারীর মধ্যে একজন ধর্ষণের শিকার হয়েছেন। সঙ্গীর হাতে হেনস্থার শিকার হয়েছেন পাঁচজনে একজন। শুধু যুক্তরাজ্যেই ১৫ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে ৬৮ শতাংশই কোনো না কোনো সময় যৌন হয়রানির শিকার হয়েছেন। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
‘ইউরোপীয় ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করেছে ইইউর এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস। প্রতিবেদনটি তৈরি করতে ইইউভুক্ত ২৮টি দেশের ৪২ হাজার নারীর ওপর জরিপ করা হয়।
জরিপ অনুযায়ী, যুক্তরাজ্যের ৪৪ ভাগ নারী জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। দ্য গার্ডিয়ান